ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৪০ হাজার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী ভোটার “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩ লাখ ৪০ হাজার ৯৫৭ জন প্রবাসী ভোটার এ প্ল্যাটফর্মে নাম অন্তর্ভুক্ত করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট অ্যাপ থেকে পাওয়া তথ্যে দেখা যায়, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৬৪২ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৩১৫ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। ইসির ওয়েবসাইটেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী নাগরিকদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এজন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, নাইজেরিয়া, কেনিয়া, মরক্কো, ঘানা, তাইওয়ান, আর্জেন্টিনা, চিলি, তানজানিয়াসহ বিশ্বের বহু দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পূরণ করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঠাতে হবে।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত