ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
সুষ্ঠু নির্বাচনে পূর্ণ সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করলে তিনি এ প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, বৈঠকে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সামগ্রিক প্রস্তুতির সর্বশেষ হালনাগাদ তুলে ধরে। আলোচনায় উঠে আসে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত, ব্যালটের নকশা ও রং, ভোটারদের হাতে ব্যালট পৌঁছানোর ধাপ এবং ভোটগ্রহণের সময় বাড়ানোর যৌক্তিকতা।
তিনি বলেন, জানানো হয়েছে যে জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশ-বিদেশে পোস্টাল ভোটিংয়ের প্রযুক্তিগত অংশ দেশীয় বিশেষজ্ঞরা পরিচালনা করছেন বলেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আখতার আহমেদ বলেন, এসব বিষয় রাষ্ট্রপতি মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি তাঁকে আরও আশাবাদী করেছে। তিনি পরিষ্কারভাবে জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তিনি প্রদান করবেন।
তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। পরে কমিশনারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তফসিল ঘোষণার সময় ঠিক করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিন দুপুর ১২টা ২০ মিনিটে সিইসির নেতৃত্বে ইসি প্রতিনিধিদল বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করে। দলে ছিলেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ এবং ইসি সচিব আখতার আহমেদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি