ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ (০৯ ডিসেম্বর’২৫) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১৭টির দর বেড়েছে। এমন পরিস্থিতিতে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে প্রায় দুই ডজন প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, নর্দার্ন জুট, ঝিলবাংলা সুগার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইনটেক, সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, আমরা টেকনোলোজিস, খুলনা প্রিন্টিং, তাল্লু স্পিনিং, ফ্যামিলি টেক্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, ফিনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, তুংহাই নিটিং এবং জিএসপি ফাইন্যান্স।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ১০শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৪১ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে উসমানিয়া গ্লাসের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৪ টাকা থেকে ৩৭ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে জুট স্পিনার্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৮ টাকায়। আর শেয়ারটির দর ২০৬ টাকা থেকে ২১৮ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকসের ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, নর্দার্ন জুটের ৯ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ, ঝিলবাংলা সুগারের ১৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ, ইনটেকের ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ১ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ, আমরা টেকনোলোজিসের ১ টাকা বা ৯.৬২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫০ পযসা বা ৯.২৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪০ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)