ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ‘এভরি কন্ট্রিবিউশন ম্যাটারস’ (Every Contribution Matters) বা ‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।
সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বিশেষ স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই পৃথিবীতে অনেক বড় বড় কাজ সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আন্তঃব্যক্তিক সম্পর্ক জোরদার এবং আত্মত্যাগের মহান ব্রত নিয়ে সকলকে স্বেচ্ছাসেবার এই প্রয়াস অব্যাহত রাখতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম।
স্বাগত বক্তব্য দেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক। এছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে মো. জামাল হোসেন এবং জয়া রানী মন্ডল তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)