ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শর্টসার্কিট থেকে পাম্পে আগুন, দুই প্রকৌশলীসহ দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজন প্রকৌশলী এবং একজন ফিলিং স্টেশনের কর্মী রয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের ‘পিনাক্যাল ফিলিং স্টেশনে’ এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—ইঞ্জিনিয়ার মাসুদ (৬০), ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা (২৫) ও তেলের গাড়ির স্টাফ লুৎফর (৩০)।
ফিলিং স্টেশনটির টেকনিশিয়ান আবু জাফর জানান, শনিবার সন্ধ্যায় কাজ চলাকালীন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলে থাকা ওই তিনজন আগুনের শিকার হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান আহতদের শারীরিক অবস্থার বিষয়ে জানান, দগ্ধদের মধ্যে ইঞ্জিনিয়ার মাসুদের শরীরের ১৫ শতাংশ, শামসুজ্জোহার ১৮ শতাংশ এবং লুৎফরের শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনকেই হাসপাতালে ভর্তি রেখে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)