ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর’২৫) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৭ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ৭ কোম্পানির শেয়ারহোল্ডার। আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৭ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, মেঘনা পেট্রোলিয়াম, ইন্ট্রাকো রিফুয়েলিং, আরডি ফুড. ইন্দোবাংলা ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফার্মা এইডস।
নিচে কোম্পানিগুলোর রেকর্ড ডেটের তারিখ ও কোম্পানিগুলোর ডিভিডেন্ডের পরিমাণ দেয়া হলো-
০৭ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে আরডি ফুড, ইন্দোবাংলা ফার্মা, ফার্মা এইডস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য আরডি ফুড ১ শতাংশ ক্যাশ, ফার্মা এইডস ৩০ শতাংশ ক্যাশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ শতাংশ ক্যাশ এবং ইন্দোবাংলা ফার্মা ০.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
০৮ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
১০ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে মেঘনা পেট্রোলিয়াম এবং সোনালী আঁশের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য মেঘনা পেট্রোলিয়াম ২০০ শতাংশ ক্যাশ ও সোনালী আঁশ ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা