ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন
নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। এই পদায়নের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা হবে। পদায়নের আগে ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা সংগ্রহ করা হয় এবং তা ভিত্তি করে লটারি অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন তালিকায় প্রস্তাবিত কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার ১১০ থানায় কোনো লটারি অনুষ্ঠিত হয়নি; এসব থানার ওসি পদায়ন অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট কমিশনাররা সম্পন্ন করবেন।
পদায়নের মধ্যে রয়েছে ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ থানার ওসি, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ থানার ওসি, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ থানার ওসি, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ থানার ওসি পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশে থানার সংখ্যা ৬৩৯টি, যার মধ্যে জেলা পর্যায়ের ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন থানার ক্ষেত্রে লটারি অনুষ্ঠিত না হওয়ায় তাদের পদায়ন অভ্যন্তরীণভাবে কমিশনারদের মাধ্যমে সম্পন্ন হবে। এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)