ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে উপদেষ্টার সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ দ্বিপাক্ষিক আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আসন্ন ভারত সফরের আলোচ্য বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে ভারত থেকে আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক দিক নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, চলতি বছর ড. খলিলুর রহমান একাধিকবার সরকারি সফরে ওয়াশিংটন গিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আজকের বৈঠকটি দুই দেশের চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)