ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা এবং তার চিকিৎসার খোঁজখবর রাখায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতির খোঁজ নিচ্ছেন এবং তার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টার এমন মানবিক অনুভূতি ও দায়িত্বশীল আচরণের জন্য তারেক রহমান তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে শুক্রবার এক বার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে ‘গণতান্ত্রিক উত্তরণের অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)