ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সুপারিশযোগ্য প্রার্থী না থাকায় ৪৫তম বিসিএসে বহু পদ খালি
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে দুই হাজার ৩০৯টি পদ থাকার কথা থাকলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় মাত্র এক হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফলে, বিজ্ঞাপিত পদের মধ্যে ৫০২টি পদ এখনও শূন্য রয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, শূন্যপদের সংখ্যা বেশি হয়েছে কারিগরি ও পেশাগত ক্যাডারে। বিশেষ করে পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৪০টি পদ পূরণ করা সম্ভব হয়নি, যেখানে মাত্র এক বা দুইজন যোগ্য প্রার্থী পাওয়া গেছে। তিনি আরও বলেন, সাধারণত এই ক্যাডারগুলোতে কিছু পদ ফাঁকা থাকে, তবে এবারের সংখ্যা আগের তুলনায় বেড়েছে।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি বছরের ১৮ জুন প্রকাশিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। এই লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে, ২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়। প্রিলিমিনারি পরীক্ষার ফল গত বছরের ৬ জুন প্রকাশিত হয়, যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
মোট ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু