ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
সচিবদের সঙ্গে বৈঠকে বসছে পে কমিশন, যে বিষয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকে বসছেন কমিশনের সদস্যরা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেবেন। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর সভাপতি জাকির আহমেদ খান।
কমিশনের সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুত প্রক্রিয়ায় অর্ধেক কাজ শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল। এখন সেসব তথ্যের বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা করা হবে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ ও কার্যকর হওয়ার সময়সীমা, পাশাপাশি নতুন পে স্কেলের সুযোগ-সুবিধা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে।
কর্মচারীরা সচিবদের সঙ্গে বৈঠকের দিকে নজর রাখছেন। তারা আশা করছেন, বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে। একই সঙ্গে, কর্মচারী নেতারা পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুমকিও উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)