ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফর শেষে বাংলাদেশ ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশে যাত্রা করেন।
শনিবার ঢাকা পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সম্মানিত অতিথির প্রতি রাষ্ট্রীয় প্রটোকল হিসেবে তাকে গার্ড অব অনারও প্রদান করা হয়।
সফরের শুরুতেই শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও আলাদাভাবে ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক, যেখানে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গভীর আলোচনা করেন।
শেষ দিনের বৈঠকে নেতারা বিশেষভাবে জোর দেন বাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ওপর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)