×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিনিয়োগকারীদের হতাশ করল বিডি থাই

২০২৫ নভেম্বর ২৪ ০১:১৯:১৬

বিনিয়োগকারীদের হতাশ করল বিডি থাই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড শেয়ারহোল্ডারদের হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

রোববার (২৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ২ টাকা ১ পয়সা। এর আগের বছর লোকসান হয়েছিল ৮৫ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৩২ পয়সা, আগের অর্থবছর যা ছিল মাইনাস ৯৬ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত