ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বাজারে চমক দেখালো ৮ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: আজ (২৩ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৯১৬ পয়েন্টে। আর সূচকের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ১০ কোম্পানি। যার মধ্যে ৮টিই ছিল ব্যাংক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচকের উত্থানের নেতৃত্বে থাকা ব্যাংক ৮টি হলো— আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এই ৮ ব্যাংক আজ ডিএসইর সূচকে প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে।
অন্য দুই কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এই দুই কোম্পানি প্রায় ৪ পয়েন্ট যোগ করেছ্েকোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি ৫ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৫৫ শতাংশ বেড়ে ১৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১৫ টাকা ২০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ২৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ন্যাশনাল বাংক। আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে ৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইতে কোম্পানিটি ২ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ০.৬০ শতাংশ বেড়ে ২০২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ২০০ টাকা ৪০ পয়সা থেকে ২০২ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
সূচক উত্থানে নেতৃত্বে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পূবালী ব্যাংক ২ পয়েন্টের বেশি, আইএফআইসি ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক প্রায়, ২ পয়েন্ট, পাইম ব্যাংক ১ পয়েন্টের বেশি, মার্কেন্টাইল ব্যাংক ১ পয়েন্ট, এবি ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং প্রিমিয়ার ব্যাংক ১ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়