ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
হিমেল হাওয়ায় তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ বৃহস্পতিবার সকালে কিছুটা হ্রাস পেয়ে তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতকে আরও তীব্র করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
স্থানীয়দের মতে, বর্তমানে তেঁতুলিয়ায় শীতের প্রভাব বেশি অনুভূত হয় সন্ধ্যা ও রাতে। ভোরে সূর্য ওঠার পর রোদে শীতের তীব্রতা কমতে থাকে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকে, এরপর হিমেল হাওয়া বইতে শুরু করে। এই হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে শীত আরও তীব্রভাবে অনুভূত হয়।
জিতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় হিমালয়ের প্রভাবে শীত অন্যান্য এলাকার তুলনায় আগে আসে এবং তাপমাত্রা কম থাকে। তিনি আশা করছেন সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট