ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
টানা চাপের পর স্বস্তির হাওয়া শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের আতঙ্ক কাটিয়ে সূদিনের হাতছানি দিচ্ছে শেয়ারবাজারে। ধারাবাহিক দরপতনের প্রতিবাদে গতকাল বিনিয়োগকারী সংগঠনগুলো নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ের সামনে মানব বন্ধন এবং সংবাদ সম্মেলন করেন, যার প্রভাবে এদিন সূচক বেড়ে যায়। আর এই উত্থানের ধারাবাহিকতায় আজও (১৭ নভেম্বর) উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। আজকের বাজারের ইতিবাচক চিত্রে বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। একটি স্থিতিশীলবাজারের যে চিত্র থাকা দরকার তা আজকের বাজারে তাই ছিল। সবাই আশা করছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। কারণ বাজার পতনের জন্য বিনিয়োগকারী সংগঠনগুলো সোচ্চার ভূমিকা পালন করছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৪.৯৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ০.৪২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৯.৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২২টির দর বেড়েছে, ৩৫টির দর কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৪৮কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৮কোটি ১০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৯৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৪৫টির এবং পরিবর্তন হয়নি ১১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৮.৫৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৪.৩৭ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)