ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ঢাবি ক্যারিয়ার ক্লাবের সদস্য বরণ অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ২৯ ২০:৪৭:১২

ঢাবি ক্যারিয়ার ক্লাবের সদস্য বরণ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: নতুন সাধারণ সদস্যদের বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মারজুক, সহ-সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক ফায়েজ উল্লাহ নেহাল ও আবুল খায়ের গ্রুপের এইচআর বিভাগের পরিচালক সাদ জসিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য ক্লাবের ‘Reminiscence’ শীর্ষক ম্যাগাজিনের ৩য় সংস্করণের প্রচ্ছদ উন্মোচন করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত