ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির অধ্যাপক এরশাদ হালিম আটক, যৌন হয়রানির অভিযোগে তদন্ত
মো: আবু তাহের নয়ন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়া থেকে মিরপুর মডেল থানা-পুলিশ তাকে তার নিজ বাসা থেকে আটক করে। পুলিশ আটক করার পর থেকেই থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। যেহেতু অধ্যাপক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন না, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। তবে প্রশাসন বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত রয়েছে।
এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। একই দিনে বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন তার ফেসবুক পোস্টে পরিচয় গোপন রেখে দুইজন ভুক্তভোগীর বক্তব্য প্রকাশ করেন।
অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক শিক্ষার্থীদের তার বাসায় ডেকে নিয়ে রুমের আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও চাপ সৃষ্টি করতেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষায় সহায়তার আশ্বাস দিয়ে তাকে বাসায় ডেকে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করা হতো। এছাড়া ঘটনাগুলো গোপন রাখার জন্য ভয়ভীতি প্রদানের অভিযোগও উঠেছে।
একজন ছাত্র জানিয়েছেন, ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। অন্য এক ছাত্র অভিযোগ করেছেন, পরীক্ষাসংক্রান্ত সহায়তার কথা বলে তাকে একাধিকবার বাসায় ডেকে নিয়ে একান্তে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের চেষ্টা করা হয়েছে।
একাধিক অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)