ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি গণিত বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ আজ বুধবার গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক সরকার মো. সোহেল রানা স্বাগত বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মেহেজাবীন মহুয়া এবং ঋতি রাহা বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গণিতকে সহজ ও বোধগম্য করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা জীবনের শুরু থেকেই গণিতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা শুরু হয়। ব্যক্তিগত জীবনেও গণিতের গুরুত্ব অপরিসীম। গণিত মানুষের বিশ্লেষণ ক্ষমতা ও দক্ষতা বাড়ায়। বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে গাণিতিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ নানাবিধ সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এসব সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ, সুযোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি