ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
শেখ হাসিনার সন্ধান চেয়ে কক্সবাজারে ছাত্রশিবিরের মাইকিং
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশইসলামী ছাত্র শিবির কক্সবাজার শহরে, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরে এই মাইকিং অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিকে ঘিরে চলা অবস্থান কর্মসূচির সময় ছাত্র শিবিরের এক কর্মী হ্যান্ডমাইকে বারবার ‘হারানো বিজ্ঞপ্তি’ প্রচার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি হারানো বিজ্ঞপ্তি! গত দুই হাজার চব্বিশ সালের ৫ই আগস্ট বাংলাদেশ থেকে একজন সত্তর বছর বয়সী দাদি হারিয়ে গেছে।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই দাদির খোঁজ পেয়ে থাকেন, তাহলে সরকার-প্রধান বরাবর যোগাযোগ করবেন।” বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, হারানো ব্যক্তির নাম হাসিনা আপা এবং যে কেউ যদি তাকে খুঁজে পান, তাদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবস্থান কর্মসূচির সময় এই বিজ্ঞপ্তি বারবার মাইকে প্রচার করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট