ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মুন্সীগঞ্জের বিড়াল পেল পাসপোর্ট, ইতালি গেল পরিবারের সঙ্গে
নিজস্ব প্রতিবেদক :মুন্সীগঞ্জ থেকে প্রথমবারের মতো এক পোষা বিড়াল ইতালিতে যাচ্ছে। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা ‘ক্যান্ডি’ নামের বিড়ালটিকে সঙ্গে নিতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পাসপোর্ট এবং ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্সসহ নানা ঝক্কি-ঝামেলার পর বিদেশযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবারটি।
বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে বিড়ালটি যাত্রা শুরু করে। মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের রিক্তা বেগম ২০২১ সাল থেকে ক্যান্ডিকে লালন-পালন করছেন। প্রথমে ছানা হিসেবে অনলাইনে ১৫ হাজার টাকা দিয়ে কেনা এই বিড়াল এখন পরিবারের একজন সদস্যের মতো হয়ে উঠেছে।
পরিবারের স্বামী আব্দুল হাইয়ের কর্মস্থল ইতালির রোমে স্থানান্তর হওয়ায় ক্যান্ডিকে সঙ্গে নেওয়া ছাড়া অন্য উপায় ছিল না। রিক্তা বেগম বলেন, “যেভাবে ক্যান্ডিকে লালন করেছি, সে এখন আমাদের পরিবারের অংশ। বাইরে গেলে খাওয়া বন্ধ করে দেয়। তাই ওকে ছাড়া যাওয়া অসম্ভব।” শিথিলও বলেন, “ক্যান্ডি আমাদের পরিবারের আনন্দের উৎস। ও ছাড়া ঘরটা ফাঁকা মনে হয়।”
পরিবারের আবেগকে সম্মান জানিয়ে স্বামী আব্দুল হাইও বিড়ালটিকে সঙ্গে নেওয়ার অনুমতি দেন। বিমানে বিশেষ খাঁচায় বহনের জন্য খরচ হয়েছে প্রায় ৩৫০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা)। এছাড়া পোষা প্রাণীর পাসপোর্ট, সরকারি ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় মোট খরচ দাঁড়িয়েছে প্রায় এক লাখ টাকা।
মুন্সীগঞ্জ টিটলার্ক পেটওয়েল সেন্টারের ভেটেরিনারি কনসালট্যান্ট ডা. শিবেন চন্দ্র লিটন জানান, বিদেশে প্রাণী নেওয়ার প্রক্রিয়ায় টিকা, স্বাস্থ্য সার্টিফিকেট ও মাইক্রোচিপ স্থাপনসহ সব কিছু আন্তর্জাতিক মান বজায় রাখতে হয়। ক্যান্ডির দেহে একটি মাইক্রোচিপ বসানো হয়েছে, যা স্ক্যান করলে তার ইউনিক নম্বর দেখা যায়।
মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, “এটি মুন্সীগঞ্জ থেকে প্রথম পোষা বিড়াল যাত্রা, যা মানুষের প্রাণীর প্রতি ভালোবাসা ও মমত্ববোধের এক বিশেষ উদাহরণ।” ক্যান্ডির পেট পাসপোর্টে ছবি, বয়স, জাত, ওজন, টিকা ও চিকিৎসা ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ডমেস্টিক মিক্সড জাতের ক্যান্ডির ওজন প্রায় ৬ কেজি। নিয়ম অনুযায়ী, বিমানে ক্যান্ডিকে কেবিনে নেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)