ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঢাকা প্রিমিয়ার লিগসহ সব টুর্নামেন্টে বিসিবির নতুন নিয়ম জারি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আয়োজিত টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ না করা বা মাঝপথে প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ও কঠোর ধারা যোগ করেছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ শুরু হবে নতুন এই নিয়মে। এই ধারার আওতায় কোনো দল লিগে অংশগ্রহণ না করলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে, দলটিকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমনের (রেলিগেশন) মুখোমুখি হতে হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না।
নতুন ধারার মূল বিষয়গুলো:
১. অযোগ্য ঘোষণা ও অবনমন: কোনো দল সম্পূর্ণ বা আংশিকভাবে লিগে অংশ নিতে ব্যর্থ হলে, অথবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষিত হবে এবং অবনমনের মুখোমুখি হবে।
২. পয়েন্ট বিতরণ: অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবে—মূল ফলাফল যাই হোক না কেন।
৩. বাকি ম্যাচের পয়েন্ট: দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।
৪. আগের প্রত্যাহার: লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলা থেকে নাম প্রত্যাহার করবে, তাদের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়।
৫. রেলিগেশন লিগ: কোনো মৌসুমে যদি দুটি বা তার বেশি দল অংশগ্রহণ না করা বা প্রত্যাহারের কারণে অবনমিত হয়, তবে ঐ মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না।
৬. উন্নীত দলের সংখ্যা: ২০২৬-২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫-২৬ মৌসুমে এই ধারার আওতায় কত দল অবনমিত হয়েছে তার ভিত্তিতে।
এই নতুন নিয়মগুলো লিগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং প্রতিযোগিতা আরও সুষ্ঠু ও নিয়মিত করতে সাহায্য করবে বলে বিসিবি আশা করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ