ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
লুবরেফের ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুবরেফ বাংলাদেশ তাদের পূর্বনির্ধারিত বোর্ড সভা স্থগিত করেছে। এই সভার দিকে বিনিয়োগকারীরা অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন, কারণ এতে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা এবং বিনিয়োগকারীদের জন্য কাঙ্ক্ষিত ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসার কথা ছিল।
কোম্পানিটি আজ (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, অনিবার্য পরিস্থিতির কারণে পূর্ব ঘোষিত বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে। এর আগে গত ২১ অক্টোবর জানানো হয়েছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের রেগুলেশন, ২০১৫ এর নিয়ম ১৯(১) অনুযায়ী সভাটি আজ ২৮ অক্টোবর, ২০২৫ তারিখ বিকাল সাগে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বোর্ড সভা স্থগিতের ফলে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির আর্থিক ফলাফল এবং ডিভিডেন্ড সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত জানতে বিনিয়োগকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় জানিয়ে দেওয়া হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে