ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ডিভিডেন্ড মৌসুমেও উল্টো হাওয়া শেয়ারবাজারে
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: ডিভিডেন্ড মৌসুমে উল্টো হাওয়া বইছে শেয়ারবাজারে। যেখানে ডিভিডেন্ডকে ঘিরে বাজার ঘুরে দাঁড়ানোর কথা, বাস্তবে তা হচ্ছে না। আগেরদিনের মত আজ মঙ্গলবারও (২৮ অক্টোবর) পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রতিদিনের মতো ঘুরে ফিরে একই চিত্রে ফিরে আসছে বাজার। শুরুটা উত্থান দিয়ে হলেও পতনে শেষ হয়। শেষ বেলায় শেয়ার ক্রয় করে পরদিন শুরুতে বিক্রি করে মুনাফা তুলছে অনেকেই। অর্থাৎ ডিভিডেন্ড মৌসুমে নিটিংয়ের মাধ্যমে প্রফিট তোলার প্রবণতা বেড়েছে। আজকেও সেই রকম একটি পরিস্থিতি হয়েছে। যে কারণে শেষ বেলায় সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, অভিজ্ঞ বিনিয়োগকারীরা সব সময় সতর্কতার সাথেই লেনদেন করে মুনাফা অর্জন করে। ডিভিডেন্ড মৌসুমেও তারা পতনের মধ্যেও নিটিং করছে এবং এর মাধ্যমে মুনাফাও তুলে নিচ্ছে। তবে এর আর সাথে একটি চক্রও রয়েছে, যার নিজেদের ইচ্ছে মত বাজার নিয়ন্ত্রণ করছে এবং ফায়দা হাসিল করছে। এই মুহুর্তে বিনিয়োগকারীদেরও শেয়ার লেনদেনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। লেনদেনের পূর্বে সংশ্লিষ্ট কোম্পানির বিষয়ে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে।
আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪.১২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭১.১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৩.৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৪টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭০.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৮.২৬ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি