ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সঠিক মনিটরিংয়ের অভাবে উল্টো রথে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক:সঠিক মনিটরিংয়ের অভাবে বর্তমান শেয়ারবাজার উল্টো রথে চলছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, ডিভিডেন্ড ঘোষণার ভরা মৌসুমে বাজার আরও বেশি চাঙা থাকার কথা। কিন্তু বাস্তবে দরপতন যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ ছাড়া বাজার টানা কয়েকদিন বাড়ার পর দর সংশোধনে একদিন সূচক ও লেনদেন স্বাভাবিকভাবে কমতে পারে। কিন্তু বর্তমানে টানা কয়েকদিন দরপতনের পর নামেমাত্র একদিন সূচক বাড়ছে, যা কাম্য নয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বেশিরভাগ কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। এর ভিত্তিতে বাজার স্থিতিশীল হওয়ার কথা থাকলেও চিত্র উল্টো। যদিও কিছু কোম্পানি নামেমাত্র ডিভিডেন্ড ঘোষণা দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করছে। তবে যেগুলো উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করছে, সেগুলোতেও প্রত্যাশা অনুযায়ী আগ্রহ দেখা যাচ্ছে না।
এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোরভাবে মনিটরিং করতে হবে। বাজারের এমন বেহাল দশায় কে বা কারা কলকাঠি নাড়ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি রেজিস্টার্ড বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং বাজার উন্নয়নে তাদের যৌক্তিক পরামর্শ অনুযায়ী বাজার পরিচালনা করতে হবে। তবেই বাজারে স্থায়ী স্থিতিশীলতা আসতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৭.৪৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০.৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৬.৮৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৩ কোটি ৬৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৬.২৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪০.৩৪ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে