ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
গুজবের জবাবে ফাস ফাইন্যান্স: কার্যক্রম স্বাভাবিক, আতঙ্কের কিছু নেই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছে— এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবপ্রসূত।
সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত’ শিরোনামের সংবাদে কোম্পানিটির নাম আসার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি নিয়ে ব্যাখ্যা চায়।
এর জবাবে ফাস ফাইন্যান্স জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটি বন্ধ বা লিকুইডেশনের বিষয়ে কোনো নির্দেশ বা চিঠি পায়নি।
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে এমন কোনো আর্থিক প্রভাব বা ‘গোয়িং কনসার্ন’ সম্পর্কিত সমস্যা নেই, যা তাদের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বা নিয়মিত প্রকাশনায় আগে থেকে উল্লেখ করা হয়নি।
এর মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে যে, ফাস ফাইন্যান্সের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ