ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
আ.লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে তিনি জানিয়েছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
আজ সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে যাতে জাতীয় নায়ক ও জুলাই শহীদদের জাতি স্মরণে রাখতে পারে।
শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সব দল একসঙ্গে আছে। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভালো নির্বাচন হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।”
আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, “গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের জন্য জাতীয় নির্বাচনে কোনো সুযোগ নেই।”
‘না ভোট’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “যদি কোনো এলাকায় একজন প্রার্থী থাকেন, সেখানে ‘না ভোট’ কার্যকর হবে। এটি আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী