ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
মিয়ানমার ও দুবাই থেকে ১ লাখ টন চাল আমদানি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য মজুত বৃদ্ধি এবং বিতরণ ব্যবস্থা সচল রাখতে সরকার মিয়ানমার ও দুবাই থেকে মোট ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে ৫০ হাজার টন আতপ চাল এবং দুবাই থেকে ৫০ হাজার টন 'নন বাসমতি সেদ্ধ চাল' আমদানি করা হবে। এই আমদানিতে মোট ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা ব্যয় হবে।
বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় দুবাইয়ের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও থেকে প্রতি টন ৩৫৫.৯৯ মার্কিন ডলার (প্রায় ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা) মূল্যে ৫০ হাজার টন 'নন বাসমতি সেদ্ধ চাল' আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪৩ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে মিয়ানমার সরকারের (জিটুজি) কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি কেজি আতপ চালের দাম ধরা হয়েছে ৪৫ টাকা ৮৭ পয়সা। মিয়ানমার থেকে এই চাল আমদানিতে প্রতি টন ৩৭৬.৫০ মার্কিন ডলার হিসেবে মোট ১ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ব্যয় হবে।
২০২৫-২০২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৬ লাখ টন চাল আমদানির জন্য 'অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি' অনুমোদন দিয়েছিল। এই আমদানির মাধ্যমে সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি