ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি নতুন সাইবার সুরক্ষা আইন বা অধ্যাদেশ কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ও সাইবার আইন অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল। এটি অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।”
নির্দেশনায় আরও বলা হয়েছে, “মাউশির আওতাধীন সব দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার স্পেসে আচরণের ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে।”
এতে সতর্ক করে বলা হয়, এসব নির্দেশনা না মানলে তা শুধু সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে গণ্য হতে পারে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে;
“সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)”,
“সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশ, ২০২৫ (২৫ নং অধ্যাদেশ)”,
এই দুটি নীতিমালা মেনে চলার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
কারা এই নির্দেশনার আওতায়
বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক,
দেশের সরকারি ও বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়গুলো,
এবং জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত