ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শেষ উইকেটে ইতিহাস গড়লেন রাবাদা
স্পোর্টস নিউজ:নবম উইকেটে কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লড়াই গড়েন মাথুসামি। দুজন মিলে যোগ করেন ৭১ রানের জুটি। ৩০ রান করে মহারাজ ফেরার পরও থামেননি মাথুসামি। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। শেষ উইকেটে রাবাদাকে সঙ্গে নিয়ে আরও ৯৮ রান যোগ করেন তিনি—যা টেস্ট ইতিহাসে শেষ উইকেটে সপ্তম সর্বোচ্চ জুটি।
রাবাদা ব্যাট হাতে ছিলেন ঝড়ো মেজাজে। মাত্র ৩৮ বলেই তুলে নেন ফিফটি এবং শেষ পর্যন্ত ৬১ বলে ৭১ রানে থামেন। ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ইনিংসে ভাঙেন ১১৯ বছরের পুরোনো রেকর্ড—১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে আলবার্ট ভোগলারের করা ৬২ রানের ইনিংস ছিল প্রোটিয়াদের হয়ে ১১ নম্বর ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
রাবাদা আউট হয়ে গেলে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে অপরাজিত থাকতে হয় মাথুসামিকে। ১৫৫ বলে ৮৯ রানে তিনি ফিরেন অপরাজিত অবস্থায়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থামে ৪০৪ রানে, যা তাদের এনে দেয় ৭১ রানের লিড।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস