ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশেষ ওএমএস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ডুয়া নিউজ : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন ড. সালেহউদ্দিন আহমেদ। সেখানে কৃষিপণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিল প্রায় ৮ লাখ মানুষ।
অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএসের সময়সীমা ছিল। সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কারণ সবজিসহ কিছু পণ্য এত কম মূল্যে দেওয়া হতো যে, সেটা আর দেওয়া যায় না। এখন পণ্যের সরবরাহও আছে।
তিনি বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে।
এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলে দাবি করে বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পরেনি বলে আবারও দাবি করেছেন অর্থ উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার