ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছ থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত বশেমুরবিপ্রবি'র
ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। আজ সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।
এর আগে গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, ২ অক্টোবর এবং ১৪ নভেম্বর ২০২৪ তারিখে শিক্ষক সমিতির উদ্যোগে সাধারণ শিক্ষক সভায়ও গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসার অন্যতম কারণ হলো, গত কিছুদিন আগে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে গুচ্ছের কারিগরি ত্রুটির কারণে অতিরিক্ত শিক্ষার্থী তালিকাভুক্ত হওয়া, যা বিশ্ববিদ্যালয়ে সমস্যার সৃষ্টি করে। এই পরিস্থিতির ফলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনীহা বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির উদ্যোগে পরিচালিত একটি জরিপে প্রায় শতভাগ শিক্ষক গুচ্ছ পদ্ধতি বশেমুরবিপ্রবির ভর্তি কার্যক্রমের জন্য উপযুক্ত নয় বলে মতামত জানান। জরিপের ফলাফলে ৯৭.৩ শতাংশ শিক্ষক পূর্বের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন, আর ৩ শতাংশ শিক্ষক গুচ্ছ পদ্ধতির ব্যাপক পরিবর্তন সাপেক্ষে অংশগ্রহণের পক্ষে মত দেন।
গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার পেছনে ছয়টি প্রধান কারণ উঠে এসেছে, যার মধ্যে ৮১ শতাংশ শিক্ষকের মতে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে সমন্বয়হীনতা, দীর্ঘসূত্রিতা এবং আর্থিক ভোগান্তি ছিল প্রধান সমস্যা। অন্য কারণগুলির মধ্যে রয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অসুবিধা (৬৩%), নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা (৫৬%), সুনির্দিষ্ট নীতিমালার অভাব (৫৩%), এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব (৫১%)।
নিজস্ব ভর্তি পদ্ধতি এবং কোটা সংক্রান্ত বিষয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, "আমরা শীঘ্রই নোটিশের মাধ্যমে বিস্তারিত জানাবো। কোটা বিষয়ক সিদ্ধান্ত ভর্তি কমিটি গঠন হওয়ার পর আলোচনা করে নেওয়া হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি