ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
তামিমকে ঘিরে বড় চমক,বিপিএলে দেখা যেতে পারে মাঠে
ডুয়া স্পোর্টস নিউজ :সাম্প্রতিক সময়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তামিম ইকবালকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল একধরনের অনিশ্চয়তা। দেশের ক্রিকেট থেকে সাময়িক দূরে থাকার ঘোষণা ও বিসিবি নির্বাচনে নাটকীয় প্রার্থিতা প্রত্যাহার, সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন—এবারের বিপিএলে হয়তো মাঠে দেখা যাবে না বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
তবে সেই ধারণা উল্টে দিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিপিএলে বরিশাল অংশ নিলে তামিম ইকবালও মাঠে নামবেন তাদের জার্সি গায়ে। বরিশালের হয়ে আগের আসরেও নেতৃত্ব দেওয়া তামিমকে এবারও দলে রাখতে দৃঢ়প্রত্যয়ী মালিক বলেন, তামিমের ক্রিকেট বর্জনের ঘোষণা ছিল সাময়িক আবেগের বহিঃপ্রকাশ, বাস্তবে তিনি বিপিএলে খেলবেন বলেই বিশ্বাস তাঁর।
মিজানুর আরও বলেন, দলকে মাঠে নামাতে হলে খেলোয়াড়, তহবিল, লজিস্টিকসসহ অনেক প্রস্তুতির প্রয়োজন। এত কম সময়ের মধ্যে মানসম্মত দল গঠন সম্ভব নয় বলেই তিনি বিসিবির কাছে বিপিএলের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তাঁর দাবি, রংপুর রাইডার্সের অবস্থাও একই হতে পারে।
সব মিলিয়ে, বিপিএলে তামিম ইকবালের ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলেও, সেটি নির্ভর করছে ফরচুন বরিশালের অংশগ্রহণ ও বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা