ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না যারা লুটপাট ও গুমের সঙ্গে জড়িত
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা কথায় কথায় দেশ প্রেমের কথা বলে গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, মানুষ খুন ও গুম করেছে—ছাত্রশিবির তাদের মতো দেশপ্রেমিক চায় না। তিনি বলেন, ছাত্রশিবির এমন একটি দেশপ্রেম গড়ে তুলতে চায় যেখানে জুলুম, নির্যাতন ও লুটপাট থাকবে না। একই সঙ্গে তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও শহর শাখার যৌথ আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগদান বাধ্যতামূলক নয়, তবে সংগঠন সম্পর্কে জানার আগ্রহ থাকা উচিত। ক্যাম্পাসে শিক্ষক ও অভিভাবকরা অনেক পরামর্শ দেবেন, তবে সফল দেশপ্রেমিক হয়ে উঠার জন্য মূল কাজটা নিজেদেরই করতে হবে। তিনি আরও বলেন, “ছাত্রশিবির তোমাকে স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে করণীয় বিষয়গুলো গাইড করে।"
নারী ও সংখ্যালঘু বিষয়ক বিতর্ক নিয়ে তিনি বলেন, ছাত্রশিবিরকে অনেক সময় নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং ইসলাম নারীকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এবং ছাত্রশিবিরও সেই আদর্শ অনুসরণ করে ছাত্রী বোনদের অধিকার ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে প্রমোট করে। তিনি দাবি করেন, হিন্দু ভাই-বোনদের পাশেও ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, নৈতিক ও ক্যারিয়ার দিকনির্দেশনার পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাসুদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান এবং সেক্রেটারি মেহেদী হাসান।
এছাড়া নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী শানজিন নাহার শুভ ও তাসনিম আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে