ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবি ইতিহাস বিভাগের ৯৬ জন শিক্ষার্থী পেল ১৪ লাখ টাকার বৃত্তি
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ সোমবার সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এই বৃত্তি প্রদান করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ইতিহাস বিভাগের খন্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শারমিন জাহান চৌধুরী অনুষ্ঠান সঞ্চালন করেন।
৩টি ক্যাটাগরিতে মোট ৯৬ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেন। প্রথম ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে, দ্বিতীয় ক্যাটাগরিতে ১৭ জন শিক্ষার্থীকে এককালীন ৭ হাজার টাকা করে এবং তৃতীয় ক্যাটাগরিতে ৩১ জন শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, প্রত্যেক বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক বর্ষের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৭ হাজার টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারীরা ৫ হাজার টাকা করে বৃত্তি পান।
উল্লেখ্য, ইতিহাস বিভাগে ১৬ টি বৃত্তি ফান্ড আছে। এসব ফান্ড থেকে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।
এবছর ৬ জন শিক্ষার্থীকে ইতিহাস বিভাগ বৃত্তি, ৬ জন শিক্ষার্থীকে জেনারেল এম. এ. জি ওসমানী বৃত্তি, ৪ জন শিক্ষার্থীকে ফজলুল করিম স্মারক বৃত্তি, ৪ জন শিক্ষার্থীকে নূরুল আবেদীন স্মারক বৃত্তি, ৪ জন শিক্ষার্থীকে প্রয়াত আলহাজ্ব নুরুন নেসা বেগম বৃত্তি, ১ জন শিক্ষাথীকে ১৯৮৩ ব্যাচ বৃত্তি, ১ জন শিক্ষাথীকে ১৯৮৪ ব্যাচ বৃত্তি, ১ জন শিক্ষার্থীকে ১৯৮৫ ব্যাচ বৃত্তি, ৭ জন শিক্ষার্থীকে মির্জা বানু এন্ড সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ড ফান্ড বৃত্তি, ১ জন শিক্ষার্থীকে আব্দুল মোবারক বৃত্তি, ১১ জন শিক্ষার্থীকে হিস্ট্রি অ্যালামনাই এন্ডাউমেন্ড ফান্ড বৃত্তি, ৭ জন শিক্ষার্থীকে বিবেকানন্দ ইতিহাস ফান্ড বৃত্তি, ১০ জন শিক্ষার্থীকে কুদসিয়া চৌধুরী ওয়াকুফ বৃত্তি, ৪ জন শিক্ষার্থীকে গোলাম সাকলায়েন সাকী বৃত্তি, ৩ জন শিক্ষার্থীকে একে এম বজলুর রহমান-বেগম নুরজাহান বৃত্তি এবং ২৯ জন শিক্ষার্থীকে অধ্যাপক সিরাজুল ইসলাম মেধাবৃত্তি প্রদান করা হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)