ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের জারিফ আবরার। দেশের কোনো খেলোয়াড়ের প্রথমবারের মতো আন্তর্জাতিক বালক একক ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরবময় অর্জন। তিনি থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে দেশের জন্য পদক নিশ্চিত করেন।
আইটিএফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের বালক ও বালিকা একক ফাইনাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি ফাইনালে জারিফ আবরার শেষ সেটে পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট করার পরও সেটটি জিতে চ্যাম্পিয়ন হন। বালিকা এককে চীনের জিজি ইয়ান ও মালদ্বীপের আরা আসাল আজিমের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত জিজি ইয়ান শেষ সেটে ৬-৩ গেমে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হন।
ফাইনাল শেষে বিজয়ী ও অন্যান্য খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)