ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইস্তানবুলে সোনা জিতলেন অলিম্পিক শ্যুটার ইউসুফ দিকেচ
নিজস্ব প্রতিবেদক: তুরস্কের ৫২ বছর বয়সী শ্যুটার ইউসুফ দিকেচ আবারও বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে রয়েছেন। পকেটে হাত, চোখে কোনো সুরক্ষা চশমা নেই, মাথায় হেলমেটও নেই—অলিম্পিকে যেমন ভঙ্গি ছিল, এবারও একই স্টাইলে তিনি প্রতিযোগিতায় নামেন।
ইস্তানবুলে অনুষ্ঠিত ইএসসি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের এয়ার পিস্তল প্রতিযোগিতায় তিনি সঙ্গী মুস্তাফা ইনানের সঙ্গে জার্মানিকে হারিয়ে তুরস্কের হয়ে স্বর্ণপদক জিতেছেন। প্রতিযোগিতার পর দিকেচ বলেন, “নিজ দেশের দর্শকদের সামনে খেলতে পারা এবং প্রথমবারের মতো ইস্তানবুলে এই টুর্নামেন্টে অংশ নেওয়া আমার জন্য বিশাল সম্মান। এখানে সোনা জেতা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে।”
ইউসুফ দিকেচ প্যারিস ২০২৪ অলিম্পিকে অংশ নিয়েছিলেন পঞ্চমবারের মতো। সেখানে তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সেভাল ইলায়দা তারহানের সঙ্গে মিলে তুরস্কের প্রথম অলিম্পিক শুটিং পদক রুপা জিতেছিলেন। একই সঙ্গে তিনিই দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ী হিসেবে নাম লেখান।
আগামী নভেম্বরে মিশরের কায়রোতে শুরু হতে যাওয়া আইএসএসএফ শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে দিকেচ আবারও অংশ নেবেন। এবারও তিনি সোনার পদকের লক্ষ্য নিয়েই প্রতিযোগিতায় নামবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)