ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ২টি হলো- এপেক্স ফুডস এবং এপেক্স স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এপেক্স স্পিনিং
কোম্পানিটি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে।
২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৭ টাকা ৩৯ পয়সা (রিস্টেটেড)।
এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ২২ টাকা ১৫ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল ২২ টাকা ৪২ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১১ পয়সা। আগের বছর যা ছিল ৮২ টাকা ৭৬ পয়সা (রিস্টেটেড)।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএম-এ অংশগ্রহণ ও ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ৩০ অক্টোবরকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই শেয়ারহোল্ডার হিসেবে ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন।
এপেক্স ফুডস
কোম্পানিটি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে।
২০২৪-২৫ অর্থবছরে এপেক্স ফুডসের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ৬৬ পয়সা।
এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে মাইনাস ৫৯ টাকা ১৬ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল ২৩ টাকা ৯০ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ১২৭ টাকা ৮২ পয়সা ।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএম-এ অংশগ্রহণ ও ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ৩০ অক্টোবরকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই শেয়ারহোল্ডার হিসেবে ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- বিশ্ব সাপ দিবস আজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )