ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিতর্কিত চিঠি নিয়ে যা জানালেন বিসিবির বুলবুল
স্পোর্টস ডেস্ক: বিসিবি নির্বাচনের উত্তাপ আরও বেড়েছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিতর্কিত চিঠি নিয়ে। চিঠিটি অ্যাডহক কমিটি থেকে জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন বিষয়ক নির্দেশনা সংক্রান্ত হওয়ায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এতদিন মুখ খুলেননি। তবে নির্বাচনের ঠিক আগে বুলবুল নিজের অবস্থান ও চিঠির উদ্দেশ্য স্পষ্ট করেছেন।
রোববার মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, “আমার দেওয়া চিঠির বিরুদ্ধে একটি রিট ছিল, কারণ প্রশ্ন করা হয়েছিল আমি কীভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে চিঠি দিতে পারি।”
তিনি ব্যাখ্যা দিয়েছেন, “চিঠিতে বলা হয়েছিল নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ জায়গা আছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। সাধারণত জেলা প্রশাসক এই নির্বাচনের সভাপতির দায়িত্ব পালন করেন। যেহেতু এখন জেলা ক্রীড়া সংস্থা নেই, তাই একটি অ্যাডহক কমিটি রয়েছে। কাউন্সিলর হতে হলে অ্যাডহক কমিটির একজন ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট সংগঠক হতে হবে।”
বুলবুল আরও জানান, “চিঠি প্রেরণের সময় আমি দেখেছিলাম মাত্র তিনজন কোয়ালিফাই করেছেন। এই তিনজনের মধ্যেই নির্বাচন করা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে চিঠি দিয়েছিলাম।” তিনি জানান, বিসিবির দায়িত্ব নেওয়ার শুরুতে দীর্ঘ মেয়াদে বা আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে কাউন্সিলর হয়ে আবারও সভাপতি পদে নির্বাচনের পথে এগোচ্ছেন।
নির্বাচনকে ঘিরে ঢাকার ক্রীড়া সংগঠকদের বড় অংশ সমালোচনা এবং বিতর্ক নিয়ে উপস্থিত হলেও বুলবুল বলেন, “সবকিছু সংবিধান মেনে করা হয়েছে। নির্বাচনে আমি যেখানে প্রতিনিধিত্ব বা অংশ নিচ্ছি, সবই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের মধ্যে থেকে হয়েছে। ইলেকশন তো ইলেকশনই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)