ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের লড়াই চলবে বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কোনো পরাশক্তি এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না বলেও জানান তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজায় ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জামায়াত।
রফিকুল ইসলাম বলেন, সারা বিশ্ব ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে, অথচ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না।
তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বে অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ছোট একটি দেশ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা