ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শারজায় ৪ উইকেটের জয়ে উড়লো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে। জবাবে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে টাইগাররা জয় নিশ্চিত করে।
বাংলাদেশের দুই ওপেনার ১০৯ রানের জুটিতে ভালো সূচনা দেয়, তবে ৫৪ রানে পারভেজ ইমনের আউট হওয়ার পর ইনিংসে ছন্দপতন ঘটে। এরপর রশিদ খানের ঘূর্ণিতে একে একে ফিরে যান সাইফ হাসান, ফিফটি করা তানজিদ তামিম, জাকের আলী ও শামিম হোসেন। নুর আহমেদের বলে তানজিম সাকিব এলবিডব্লু হওয়ায় বাংলাদেশ ১০৯ রানে শূন্য উইকেট থেকে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। এরপর নুরুল হাসান সোহান রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে দলের জন্য জয় উদ্ধার করেন। নুরুল ২৩ ও রিশাদ ১৪ রানে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন।
আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৪ উইকেট নেন। ফরিদ মালিক ও নুর আহমেদ একটি করে উইকেট শিকার করেন। আগে ব্যাটিং করা আফগানিস্তান ৩১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ঝুঁকি নিয়েছিল। তবে রহমানুল্লাহ গুরবাজ ৪০ ও মোহাম্মদ নবী ৩৮ রানের ইনিংসে দলকে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে পৌঁছে দেন। রিশাদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন, আর তাসকিন, মুস্তাফিজ ও নাসুন একটি করে উইকেট নেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)