ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নারী বিশ্বকাপে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ধস পাকিস্তান
স্পোর্টস নিউজ :নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে দেয় মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পেস–স্পিন আক্রমণে ভর করে। টস জিতে ব্যাটিংয়ে নেমেই শুরুতে ধাক্কা খায় পাকিস্তান দল। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন পেসার মারুফা আক্তার। উমাইমা সোহেল ও ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে পরপর দুই বলে বোল্ড করে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। রানের খাতা না খুলেই দুজনকে সাজঘরে ফেরান মারুফা।
২ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার সেই জুটি ভেঙে দেন। ৩৫ বলে ১৭ রান করা মুনিবাকে ফেরানোর পর ৩৯ বলে ২৩ রান করা শামিমকেও নিজের শিকার বানান তিনি। দলীয় অর্ধশতকের আগেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
পরবর্তী সময়ে রাবেয়া খান, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুনের বোলিং আক্রমণে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। সিদরা নওয়াজ ১৫, আলিয়া রিয়াজ ১৩ এবং অধিনায়ক ফাতিমা সানা ২২ রান করে আউট হলে বড় সংগ্রহের আশা ভেঙে যায়। শেষদিকে কোনো ব্যাটারই দাঁড়াতে না পারায় ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। দুর্দান্ত সূচনা করা মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। এছাড়া নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট ভাগ করে নেন। অসাধারণ বোলিংয়ের উপর ভর করে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ দল।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)