ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অতীতের চেয়ে বর্তমান সরকার সবচেয়ে বৈধ: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণই বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ সরকার।
বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান সরকারের বৈধতা নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাস্তবতা অন্যরকম। ২০০৯ সাল থেকে দেশের লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলার শিকার হয়েছেন, হাজার হাজার মানুষ গুম হয়েছেন, এবং অনেকেই বিচারবহির্ভূত হত্যার সম্মুখীন হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সকল পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে।
অ্যাটর্নি জেনারেল সতর্ক করেন, যারা দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করেছিল, তারা আগামী নির্বাচনে নানা ষড়যন্ত্র শুরু করছে। তিনি বলেন, দ্ব্যর্থহীনভাবে বলা যায়, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে। এটি জনগণের সঙ্গে বর্তমান সরকারের সামাজিক চুক্তি।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল