ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবি নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন তামিম
নিজস্ব প্রতিবেদক:আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন।
বুধবার সকালে মিরপুরে পৌঁছান তামিম ইকবাল। তখন থেকেই জোর গুঞ্জন ছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে যাচ্ছেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি তিনি। নির্বাচনের আগে থেকেই নানা অভিযোগ তুলে আসছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
এদিন সকাল ১০টার দিকে মিরপুরে হাজির হলেও দুপুর ১২টা পর্যন্ত ছিল পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। দুপুর ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থিতা তালিকা।
শুধু তামিম নন, একই দিনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে রয়েছেন—সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?