ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পিএসজি ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক: ইনজুরির থাবায় আরও বিপাকে পড়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। একের পর এক খেলোয়াড় চোটে ছিটকে যাওয়ায় আগেই দুর্বল হয়ে পড়েছিল কাতালানদের স্কোয়াড। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়া। দুজনই গত বৃহস্পতিবার লা লিগায় রেয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন। তাদের ছাড়া পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হবে বার্সেলোনাকে।
ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রাফিনিয়ার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে, গার্সিয়ার বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট ধরা পড়েছে। শনিবার তার অস্ত্রোপচার হওয়ার কথা, যার ফলে অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য সাইডলাইনে থাকতে হবে এই গোলরক্ষককে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি অনুশীলনের সময় চোট পান।
রাফিনিয়া গত মৌসুমে বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ওবেইদোর বিপক্ষে ম্যাচের সময় পায়ে আঘাত পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়, আর তার বদলিতেই নামেন রবার্ট লেভান্ডফস্কি—যিনি পরে দুর্দান্ত এক হেডে গোল করেন। তবে আসন্ন ম্যাচগুলোয় রাফিনিয়াকে না পাওয়া কোচ হ্যান্সি ফ্লিকের জন্য বড় ধাক্কা। আগামী রোববার তারা লা লিগায় মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের, আর বৃহস্পতিবার ইউরোপীয় মঞ্চে লড়বে পিএসজির বিপক্ষে।
চলতি মৌসুমের শুরুতে এস্পানিওল থেকে আসা হুয়ান গার্সিয়া দ্রুতই প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন। তার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব নিতে পারেন ভয়চেক সিজনি, কারণ নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান আগেই ইনজুরিতে ছিটকে গেছেন। এ ছাড়া মিডফিল্ডার গাভি পায়েজ ও ফার্মিন লোপেজও চোটের কারণে মাঠের বাইরে আছেন। ফলে ইনজুরির মেঘ আরও ঘনীভূত হয়েছে কাতালান শিবিরে।
তবে এত দুঃসংবাদের ভিড়েও বার্সেলোনা শিবিরে এসেছে খানিকটা স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচেই তাদের মাঠে দেখা যেতে পারে। যা ফ্লিকের জন্য কিছুটা হলেও ইতিবাচক দিক বয়ে আনবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু