ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
এটিইও নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) পদে (১০ম গ্রেড) নিয়োগের জন্য অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষানিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার এক হাজার ৬১৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ৫০ নম্বর করে, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ নম্বর এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বর—মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের ঘাটতি ধরা পড়লে তার প্রার্থিতা বাতিল করা হবে।
উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় জমা দিতে হবে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রার্থীরা অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল ও স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি জমা দেবেন। অন্যথায় তাদের বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে না।
প্রার্থীদের বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সব সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। মূল সনদের ফটোকপি প্রদানে অক্ষম হলে সাময়িক সনদের ফটোকপি গ্রহণযোগ্য। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয় বা সর্বশেষ পরীক্ষার মার্কশিটও প্রাথমিকভাবে গ্রহণযোগ্য। চার বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ডিগ্রির মেয়াদ স্পষ্ট না থাকলে, বিভাগীয় প্রধান বা পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত সত্যায়িত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অন্যথায় ডিগ্রি তিন বছরের হিসেবে গণ্য হবে।
বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের মূল/সত্যায়িত সনদ বাধ্যতামূলক। ও-লেভেল ও এ-লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের জন্মতারিখ সংবলিত দালিলিক প্রমাণ দাখিল করতে হবে; এফিডেভিট গ্রহণযোগ্য নয়। স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর বা পৌর মেয়রের সত্যায়িত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং প্রয়োজনীয় অন্যান্য নথি সঙ্গে আনতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো