ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চালের দাম নিয়ন্ত্রণে যে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন খাদ্য উপদেষ্টা
ডুয়া ডেস্ক : চালের দাম নিয়ন্ত্রণে উপজেলাগুলোতে প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন ওএমএসে চাল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, প্রয়োজন হলে এটা আরও বাড়ানো হবে। আস্তে আস্তে বাজারে চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে। ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে।
সোমবার (১৩ জানুয়ারি) বরিশাল সার্কিট হাউজে প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমে আমন সংগ্রহের লক্ষমাত্রা ও অর্জন নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আলী ইমাম মজুমদার বলেন, আমন বরিশাল অঞ্চলে দেরিতে হয়। তবে আমরা আশা করছি আমনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সে সময়সীমা অনুসারে আমন সংগ্রহ করা সম্ভব হবে।
খাদ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। দেশে চাল আমদানি করা হচ্ছে গুদামে ধরে রাখার জন্য না। লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সরকারি গুদামে লক্ষমাত্রা বাড়ানোর উদ্যোগ আমরা এখনই নেব না। কারণ সরকারি গুদামে নেওয়ার পর আমরা মার্কেটে ছাড়ি। তবে কৃষকরা যদি আমাদের কাছে বিক্রি করতে চায় আমরা অবশ্যই নেব। নিজেদের তরফ থেকে বাড়িয়ে দিব না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন