ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডিসেম্বর বা জানুয়ারিতে হতে পারে অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক :প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া অমর একুশে বইমেলা এবার সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারিতে আয়োজন করা হবে। এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে।
সমিতি তিনটি সম্ভাব্য সময়সূচি প্রস্তাব করেছে: ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি এবং ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।
প্রকাশকরা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নিরাপত্তা ব্যবস্থা মেলার জন্য পর্যাপ্ত থাকবে না। এছাড়া ফেব্রুয়ারির পরে আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতিও মেলার জন্য অনুকূল হবে না।
বই বিপণনকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশের মতে, মেলার মেয়াদ ১৫ দিনই যথেষ্ট এবং মাসব্যাপী আয়োজনের প্রয়োজন নেই। এতে প্রকাশক, রাষ্ট্র ও আয়োজকদের খরচ কমবে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, ফেব্রুয়ারির আগেই মেলা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ও এ বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা