ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে যেসব প্রতিষ্ঠান
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৬:১৪:৩০
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে।
সরকার ইলিশ রপ্তানির ক্ষেত্রে কিছু শর্তও আরোপ করেছে। তবে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা ও রপ্তানি সংক্রান্ত শর্তাবলি মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছে।
প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয় বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা মেটাতেই সীমিত পরিসরে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে সরকার।
নয়ন
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা