ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল রশিদ খানের দল। চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না আফগান পেসার নাভিন উল হক।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নাভিনের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে। বোর্ড জানিয়েছে, তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ পেসার আব্দুল্লাহ আহমাদজাইকে।
এসিবির পক্ষ থেকে জানানো হয়, নাভিন এখনও পুরোপুরি চোটমুক্ত নন এবং বোর্ডের মেডিকেল টিম তাকে খেলতে উপযুক্ত ঘোষণা করতে পারেনি। তাই বাকি সময়টা চোট-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াতেই থাকবেন তিনি।
উল্লেখ্য, এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না নাভিন। এবার চোটের কারণে এবারের আসরেই শেষ হয়ে গেল তার যাত্রা। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ আব্দুল্লাহ আহমাদজাইকে এখন দলে নেওয়া হয়েছে তার বদলি হিসেবে।
এদিকে, গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত গ্রুপ ‘বি’-তে জমে উঠেছে সমীকরণ। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। যেখানে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও হংকং এখনো জয়শূন্য। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জিতে এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরের পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। ফলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসদের জন্য ম্যাচটি কার্যত বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)